তিন কিস্তিতে সব টাকা পরিশোধ করবে দুর্বার রাজশাহী

তিন কিস্তিতে সব টাকা পরিশোধ করবে দুর্বার রাজশাহী

তিন কিস্তিতে সব টাকা পরিশোধ করবে দুর্বার রাজশাহী

দুর্বার রাজশাহী। এবারের বিপিএলে এই ফ্র্যাঞ্চাইজিটি নিয়ে কম সংবাদ হয়নি। দেশি-বিদেশি ক্রিকেটারদের পাওনা ঠিক সময়ে পরিশোধ না করা, দফায় দফায় চেক বাউন্সসহ অপেশাদার সব কর্মকাণ্ডের অভিযোগ ওঠে শফিকুর রহমানের মালিকানাধীন এ ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে। এমন অবস্থায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিষয়টিতে হস্তক্ষেপ করেছে।